প্রিন্ট এর তারিখঃ Aug 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 23, 2026 ইং
ময়মনসিংহের পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি -
ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নে নিখোঁজ যুবকের মাথা বিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে।
নিহত যুবকের নাম সোহেল মিয়া (২৬)। তিনি পরানগঞ্জ ইউনিয়নের নূরুল ইসলাম নূরউদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ তারিখ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।
বুধবার সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের অম্বিকাগঞ্জ কলেজ মাঠের পূর্ব পাশে মাটিচাপা অবস্থায় একটি মাথা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে।
কোতোয়ালি থানার পুলিশ জানায়, ঘটনাস্থল ঘিরে তদন্ত কার্যক্রম চলছে। মরদেহের পরিচয় নিশ্চিত করা এবং হত্যার রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় আলামত সংগ্রহসহ এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যহত আছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নীল বাংলাদেশ